রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
‘এই দেশ ছেড়ে ভাগেন যাতে আপনার সন্তানকে লাশ হয়ে ফিরতে না হয়’: ইরফান সাজ্জাদ সরকারের পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লং মার্চ গণতান্ত্রিক: মিয়া গোলাম পরওয়ার দাবি না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াত আমির অপ্রতিম হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ডাকসু ভিপি সাদিকের অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক আরও এক তরুণ আটক পাহাড়ের নির্জন স্থানে যেভাবে সন্ধান মেলে অপ্রতিমের পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

সরকারের পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমানের সরকার খুন-গুম থেকে শুরু করে যাবতীয় অপকর্ম করছে। জনগণ এই সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছে।’

এ কারণে বিএনপি সরকারের পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই সরকারের পদত্যাগ করতে হবে। মানুষ তাদের ওপর অতিষ্ঠ হয়ে পড়েছে। এজন্যই মানুষ প্রখর রোদের মধ্যেও দাঁড়িয়ে লংমার্চে অংশ নিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের পথসভায় এসব কথা বলেন তিনি।

ছয় দফা না মানলে তা এক দফায় রূপ নেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সমালোচনা করে তাকে ‘নব্য ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দেন পাটওয়ারী।

তিনি বলেন, তারেক রহমানের সরকার বিগত সরকারের মতোই ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে পাটওয়ারী বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এখন সর্বত্র একটা কথা ছড়িয়ে পড়েছে, ‘টুকু আসে, টুকু যায়’। এখন আর টুকু আসে না।

সব সংকট দূর করতে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025