বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির

‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো। শিক্ষার্থী-অভিভাবক থেকে শুরু করে নেটিজেনদেরও তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এরই মধ্যে মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগান দেন- ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন। এ সময় তারাও স্লোগান দেন-‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’।

শিক্ষামন্ত্রীর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী।

সেখানে পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ বিষয়টি সোমবার (১৩ জুলাই) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

এদিকে, এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড়, মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন পরীক্ষার্থীরা।

পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, ‍কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দেন তারা। তবে দুপুর ১২টা পর্যন্ত অন্য কোথাও কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025