বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-ভারতীয় সিরাপ জব্দ চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ৭৫ লাখ আমানতকারীর আমানত সুদসহ ফেরত দেওয়া হবে, তবে সময় লাগবে: সংসদে অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের সিদ্ধান্ত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য:প্রধানমন্ত্রী ঢল ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরাতে মাঠে নেমেছে প্রশাসন ভারী বৃষ্টি অব্যাহত, কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১৯

চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-ভারতীয় সিরাপ জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি।

বুধবার (৮ জুলাই) ভোরে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাত দেড়টায় মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। তবে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে বিজিবি। তল্লাশিতে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘জব্দ অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025