সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নৌকায় রঙের কাজ করার সময় বজ্রপাতে দুই দিনমজুর নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করার সময় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) এবং জিন্নদ আলীর ছেলে ইয়াছিন আলী (৩০)।

স্থানীয়রা জানান, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে ওই দুই দিনমজুর একটি নৌকায় রঙের কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ দেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025