সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মেহেরপুরে ফের পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ

মেহেরপুর সীমান্তে আবারও তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে চলতি মাসে মেহেরপুর সীমান্তে দিয়ে চতুর্থবারের মতো পুশ-ইনের চেষ্টা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের ১৩৬ নম্বর মেইন পিলারের কাছে ১৩৫/৭-এস কাঁটাতারের গেটে এ পুশ-ইনের ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় বিএসএফ ওই তিনজনকে সীমান্তের কাঁটাতারের গেট পার করে বাংলাদেশের দিকে পাঠায়। ভোরে বিজিবি ও স্থানীয়রা তাদের সীমান্ত শূন্যরেখায় বাধা দিলে তারা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। পরে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় আছে বিজিবি। অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ও সীমান্তবাসী একসঙ্গে কাজ করছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025