সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

যমুনায় গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলার যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসার তিন ছাত্র নদীতে গোসলে নামে। কিন্তু নদীর স্রোতে দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে জুনায়েদ হোসেন ও আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন। পরে থানা ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025