মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ব্যস্ততার অজুহাতে বয়স্ক বাবাকে অবহেলা করছেন না তো?-নোমান আলী খান সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: সংসদে তথ্যমন্ত্রী ফরিদপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট রাতে মুক্তিপণ দাবি, সকালে উপজেলা পরিষদের পুকুরে নিখোঁজ শিশুর মরদেহ গাইবান্ধায় শিবির নেতা হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর: হজ সহজ করতে সিডনিতে ‘কাবার পথে’ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মতবিনিময় সভা আ’ লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ :শিবির সভাপতি শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রশিবির যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ফরিদপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

ফরিদপুরের মধুখালীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে গেছে।

রোববার (২১ জুন) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের খাইরুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৫৪) বলেন, রোববার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজায় শব্দ শুনে আমি ও আমার স্ত্রী দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে আমার ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। পরে আমার ও স্ত্রীকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং নতুন কাপড়সহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025