সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিজ দেশের তিন নাগরিককে তৃতীয় দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কালিরহাট সীমান্তের ৮৫৭ মেইন পিলারের ১৩ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওপারে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপাড়া গ্রাম সীমান্তে অবস্থানরত ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাঁটাতারের পাশে নিয়ে আসে। পরে রাতের অন্ধকারে তাদের গেট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

এ সময় বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট ক্যাম্পের (বিওপি) টহলদল সীমান্তে সক্রিয় অবস্থানে থাকায় বিএসএফ সদস্যরা বিষয়টি টের পায়। পরে বিজিবির সতর্ক অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফ ওই তিন নাগরিককে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025