শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য

৬৫ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা পান্নু, ফখরুলের উদ্বেগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু ৬৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৮ জানুয়ারি বাসা থেকে ব্যক্তিগত কাজে রাজশাহীর উদ্দেশে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফেরেননি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ মার্চ) দিনগত রাত সোয়া ১টায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৬৫ দিন ধরে। গত ৮ জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পান্নুর পরিবার। বিষয়টি নিয়ে তার পরিবারের পাশাপাশি দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।’ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পান্নুকে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025