বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :

চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ডে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ও রাতে লাশ দুটি উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ এবং কুমিরা নৌ পুলিশ।

এদিন সন্ধ্যা ৭টার দিকে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট এলাকার সোনাইছড়ি পাহাড়ের চূড়া থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

পরে রাত ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার সমুদ্র উপকূল থেকে আরও একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, পাহাড়ের চূড়ায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

অন্যদিকে, সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। কয়েকদিন আগের লাশ হওয়ায় শরীরে পচন ধরে ফুলে গেছে বলে জানিয়েছে পুলিশ।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওয়াহেদ জানান, সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া লাশটি আনুমানিক সাত থেকে আট দিন আগের। পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025