মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা ,ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই চট্টগ্রামে যানজট কমাতে এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ ডিসি নিয়োগের প্রতিটি হয়েছে দলীয় বিবেচনায়: রুমিন ফারহানা ভারতীয় হাইকমিশনারের বক্তব্য পারস্পরিক সম্মানবোধের পরিপন্থি: জামায়াত সেক্রেটারি হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল

গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

নীলফামারীর ডিমলায় এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেলে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের জোরজিগা এলাকার খুচু মামুদের ছেলে অলিয়ার রহমান (৪২) ও জাহিদুল ইসলাম (৩৬)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের জোরজিগা এলাকার এক গৃহবধূ গত ২৭ মে রাতে নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। ওই সময় বাড়িতে একা থাকায় কয়েকজন ব্যক্তি গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

নির্যাতনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। তারা ভুক্তভোগীকে ঘটনা প্রকাশ করলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে কয়েকটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়। এক পর্যায়ে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২ জুন বিকেলে অভিযুক্তরা তাকে ডিমলা বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন। এতে অলিয়ার রহমান, আমির হোসেন ওরফে কালা, রবি মামুদ, আমজাদ হোসেন ও জাহিদুল ইসলামসহ ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025