সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, উত্তপ্ত সংসদ নারী এমপিদের পোশাক- মনিরুলের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ: নাহিদ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদকে দ্রুতই দেশে আনা হবে :সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান পতাকা বৈঠকেও মেলেনি ফল, সীমান্তে ঝুলছে পুশ-ইনের শিকার ১২ জনের ভাগ্য লেকে নেমে প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের ইতিহাস ঠিকভাবে কথা বললে বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী

মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

মেহেরপুর জেলা সমিতি, ঢাকার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা-পরবর্তী ঈদ পুনর্মিলনী, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং মেহেরপুর জেলার নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সমিতির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নাজমুল হুদাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার বৃত্তি বিতরণ করা হয়। এ সময় বক্তারা শিক্ষার প্রসার, মানবসম্পদ উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মেহেরপুর জেলা সমিতি, ঢাকার সভাপতি দাতো প্রকৌশলী মো. একরামুল হক এবং সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তাঁরা মেহেরপুরের উন্নয়ন ও জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সমিতির বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান, কুষ্টিয়া জেলা সমিতি ও চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে মেহেরপুর জেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025