সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৩ জন নিহত

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন, যাদের সবাই নারী ও শিশু।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী আফগান আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় নিহত ও আহত সবাই সাধারণ নাগরিক।

পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দেশটির নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, তালেবান সরকার তাদের দেশে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তালেবান এ অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের সন্ত্রাসবাদ সমস্যা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।

এই হামলার ফলে দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পরে চীনের মধ্যস্থতায় মার্চ মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025