মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামায়াতের রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-সাহিত্য অঙ্গন নোংরামিতে ভরে গেছে: মোহাম্মদ সেলিম উদ্দিন

দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন নোংরামিতে ভরে গেছে। এক শ্রেণির কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী রগরগে যৌনাচার, কামাচার ও নারী দেহের আপত্তিকর উপস্থাপন ছাড়া কর্মে গতি আনতে পারে না। অথচ সৃজনশীল, ইতিবাচক ও শালীনতা বজায় রেখেই যে শিল্প ও সাহিত্য চর্চা করা সম্ভব তা আমাদের তাকওয়াবান কবি-সাহিত্যিকরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, রমজান তাকওয়া ও আত্মশুদ্ধির মাস; তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিককর্মীরা তাক্বওয়ার গুণাবলি অর্জন করলে মাগুরার সেই শিশুটিকে দুঃখজনকভাবে সম্ভ্রম হারাতে বা জীবন দিতে হতো না।শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দ্য ক্যাফে রিওতে বাংলাদেশ কালচারাল একাডেমি আয়োজিত কবি-সাহিত্যিক, বিট সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে এক ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাকাডেমির সেক্রেটারি ইব্রাহীম বাহারী।বক্তব্য দেন, বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শামসুল আলম, মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. চৌধুরী মাহমুদ হাসান, ড. আ জ ম ওবায়েদুল্লাহ, সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম, এনএনবিডি২৪.কম এর সিইও মু. আতাউর রহমান সরকার, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল, বাচীক শিল্পী বায়েজীদ মাহমুদ, কবি হাসান আলীম. জাকির আবু জাফর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025