সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাতের আঁধারে বিএসএফের পুশইনের চেষ্টা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ওই এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দিনগত রাতে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পুশইনের চেষ্টা করলে বিজিবির বাঁধায় তাদের সরিয়ে নিতে বাধ্য হয়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ‘অবৈধ পথে যেন কোনো মানুষ হিলি সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে বিজিবির পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছে। সীমান্তর পরিস্থিতি র্বতমানে স্বাভাবিক রয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025