সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রংপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

রংপুরে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে।

এর মধ্যে পীরগাছা উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর এবং নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।

অপর নিহত ব্যক্তি হলেন সিহাব (২৬)। তিনি রংপুর নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং কলেজপড়ুয়া শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে রাজীব ও সেনাতুল একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার করে লোকজনকে ডাকেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে রংপুর নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সিহাব (২৬) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025