সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

সীতাকুণ্ড থেকে বাড়ি ফেরার পথে ফেনীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ইউনিয়নের সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

জানা গেছে, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া সড়কের মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025