সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ট্রেন আটকা

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রেলওয়ে স্টেশন এলাকা। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি ট্রেন আটকেপড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. মুছা মিয়া।

জানা গেছে, ভৈরব শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার মধ্য ১৫ দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে ভৈরব স্টেশন প্ল্যার্টফম এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করেন পঞ্চবটি এলাকার লোকজন। পরে মারধোরের ঘটনায় জগন্নাথপুর ও পঞ্চবটি এলাকার লোকজন সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে পুলিশ, আরএনবি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। এসময় ভৈরব স্টেশনের অদূরে দৌলতকান্দি স্টেশন এলাকায় কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর, ভৈরব রেলওয়ে সেতু এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস, পারবত এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন কয়েক শতাধিক ট্রেনযাত্রী।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্টেশন এলাকায় একাধিক আন্তঃনগর ট্রেন আটকা পড়ে কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025