সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে যা বললেন সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী জেলা–উপজেলায় হাসপাতালে যুক্ত হচ্ছে ডায়ালাইসিস বেড: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক ও যাত্রী নিহত

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের মনোরটেক এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার চক্রধা ইউনিয়নের লাকুশি গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৭) এবং আল আমিন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১২)। রুবেল দুর্ঘটনাকবলিত রিকশার চালক ও জুনায়েদ যাত্রী ছিল।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকুশি গ্রাম থেকে রুবেল শেখের রিকশায় তার মা মাহফুজা আক্তার ও জুনায়েদ মিয়া শিবপুর সদরের উদ্দেশে রওয়ানা হন। পথে শিবপুর থেকে মনোহরদীগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশার তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পথে জুনায়েদ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত রুবেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে সেও মারা যায়।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোসতানশির বিল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে শিশু জুনায়েদকে মৃত অবস্থায় পাওয়া যায়। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছিল। পরে জানা যায়, পথেই তার মৃত্যু হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025