সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আমাদের সেনারাও প্রস্তুত, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়ারি!

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে আগ্রাসন চালালে ইরানি সেনারাও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

গতকাল সোমবার (১১ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর এই বৈঠক করেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানকে চুক্তিতে বাধ্য করতে ট্রাম্প আবারও হামলা শুরুর ব্যাপারে ভাবছেন।

এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হলো।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে বাঘের ঘালিবাফ জানিয়েছেন, ইরানের ১৪ দফার দাবিতে ইরানিদের অধিকার নিহিত আছে। আর এগুলো মানা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই।

তিনি লিখেছেন, “যে কোনো নতুন আগ্রাসনের যথোপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল এনে দেবে। পুরো বিশ্ব ইতোমধ্যে এটি দেখেছে। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তারা আশ্চর্য হবে।”

ঘালিবাফ আরও বলেছেন, “অন্য কোনো পদ্ধতিই আর সফল হবে না। বরং একের পর এক ব্যর্থতা আসতেই থাকবে। তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তাদের দেশের করদাতাদের অর্থ ততই যেতে থাকবে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025