সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত একটি চিঠি প্রকাশ করা হয়।

এক লাইনের ওই আদেশে বলা হয়, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (খ) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।

সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলে বিধানসভা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়। নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে পারে।

গত মঙ্গলবার সন্ধ্যায়, বিধানসভা নির্বাচনে দলের বড় পরাজয়ের একদিন পর, মমতা ব্যানার্জী ঘোষণা করেন যে তিনি পদত্যাগ করবেন না। এরপরই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। বিজেপি নেতারা তার সরাসরি অপসারণ দাবি করেন।

মমতা ব্যানার্জী দাবি করেছিলেন, তিনি নির্বাচন হারেননি, বরং বিজেপি লুট করে জয় পেয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগও করবো না।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025