সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দের ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের হিল্টনে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। অনুষ্ঠান চলাকালে হঠাৎ জোরে শব্দ শোনা গেলে তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপত্তার কারণে দ্রুত নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিকট শব্দের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে এটি বড় ধরনের কোনো হামলা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রেসিডেন্ট ও উপস্থিত অতিথিরা নিরাপদ আছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025