সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সৌর শক্তিতে রেকর্ড গড়ছে চীন

নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত অগ্রগতির ধারায় নতুন রেকর্ড গড়ছে চীন। দেশটির সৌর ও বায়ু বিদ্যুৎ স্থাপনের সাম্প্রতিক বৃদ্ধিকে বিশ্লেষকরা অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন।

২০২৫ সালের মে মাসে চীন প্রায় ৯৩ গিগাওয়াট সৌর বিদ্যুৎ সক্ষমতা যুক্ত করেছে, যা প্রতি সেকেন্ডে প্রায় ১০০টি সোলার প্যানেল স্থাপনের সমান। একই সময়ে বায়ু বিদ্যুৎ স্থাপন হয়েছে ২৬ গিগাওয়াট, যা প্রায় ৫ হাজার ৩০০ টারবাইনের সমতুল্য।

গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত চীন ১৯৮ গিগাওয়াট সৌর এবং ৪৬ গিগাওয়াট বায়ু বিদ্যুৎ যোগ করেছে। এই সক্ষমতা ইন্দোনেশিয়া বা তুরস্কের বিদ্যুৎ উৎপাদনের সমান বলে ধারণা করা হচ্ছে।

এতে দেশটির মোট সৌর বিদ্যুৎ সক্ষমতা এক হাজার গিগাওয়াট ছাড়িয়েছে, যা বিশ্ব মোট সক্ষমতার প্রায় অর্ধেক।

জলবায়ু নীতি নিয়েও চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ান, যেখানে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নবায়নযোগ্য জ্বালানি খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখছেন।

যদিও চীন বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ, একই সঙ্গে এটি পরিষ্কার জ্বালানি প্রযুক্তির সবচেয়ে বড় উৎপাদক ও ব্যবহারকারী।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025