বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের যা কিছু অবশিষ্ট আছে, তা শেষ করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর এ হুমকি দিলেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।

প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের এই আলোচনা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশ দু’টির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রোববার (১২ এপ্রিল) কোনো চুক্তি ছাড়াই বৈঠকটি শেষ হয়। তাৎক্ষণিকভাবে আবার সংঘর্ষ শুরু না হলেও বিশ্বনেতারা দ্রুত উভয় পক্ষকে বিদ্যমান অস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার পর পাকিস্তান ত্যাগ করেন এবং জানান, ওয়াশিংটন তেহরানকে তাদের ‘চূড়ান্ত ও সেরা প্রস্তাব’ দিয়েছিল।

দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025