বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন এলাকায় বুধবার একযোগে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিনের বরাতে এই তথ্য জানিয়েছে অন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মন্ত্রিসভার বৈঠকে যোগ দওয়ার আগে নাসেরেদ্দিন জানান, বুধবারের এই আগ্রাসনে নিহতের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা এক হাজারের বেশি।
এর আগে, গতকাল বুধবার (৮ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছেন।