বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :

ইরানকে ধ্বংসের হুমকির পর যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দুই সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হচ্ছি। এটি হবে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, চুক্তিটি তখনই কার্যকর হবে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরান স্ট্রেইট অব হরমুজ সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দেবে।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, আমরা ইতোমধ্যে আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি, এবং তা অতিক্রমও করেছি। একই সঙ্গে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি এবং মধ্যপ্রাচ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তির পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি।

তিনি আরও লেখেন, ইরানের পক্ষ থেকে আমরা একটি ১০ দফা প্রস্তাব পেয়েছি, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের বেশির ভাগ বিরোধপূর্ণ বিষয়েও ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত ও কার্যকর করার সুযোগ করে দেবে বলে আমরা আশা করছি।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য। একই সঙ্গে এই সময় ইরানকে হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025