মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় আজ বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এদিন সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।বৈঠকে নির্বাচন-পরবর্তী করণীয়, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণেও এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলীয় সূত্রে জানা গেছে।