বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এখন ঢাকা জেলা পরিষদের প্রশাসক। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি চূড়ান্ত করা হয়।

মুরাদ ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের সন্তান।

তিনি বলেন, আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার চেষ্টা করব। ঢাকা জেলা পরিষদকে একটি জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা কামনা করছি। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

তার ঘনিষ্ঠরা আশা করছেন, মুরাদের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে। বিশেষ করে জনসেবা, স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতায় তার ভূমিকা নজরকাড়া হতে পারে।

তাদের মতে, যুবদল থেকে উঠে আসা এই নেতা জেলা প্রশাসনে নতুন প্রাণ সঞ্চার করবেন এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন ।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রতিফলন। এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025