রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদির বিমান ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত ইরানের প্রেসিডেন্টকে ব্রিফ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নেত্রকোনায় মজুত ৫৫০০ লিটার ডিজেল জব্দ, দোকানির জরিমানা সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম চিত্রায় গোসলে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১ বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৭ মার্চ) এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।

নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাস থেকে নেমে কয়েকজন যাত্রী মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। রাত ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা যাত্রীরা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025