রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ১৯০০ ছাড়ালো

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ৯০০ ছাড়িয়েছে।

এছাড়া অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোইটিসের কর্মকর্তা মারিয়া মার্টিনেজ।

তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যেও ইরানিয়ান রেডক্রিসেন্ট সোসাইটি দেশজুড়ে একমাত্র কার্যকর মানবিক সংস্থা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে।

সংঘাত তীব্র হওয়ায় হতাহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

এতে তিনি লেখেন, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পিছিয়ে ৬ এপ্রিল (সোমবার) রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান তার কাছে জ্বালানি স্থাপনায় ৭ দিন হামলা বন্ধের জন্য বললেও তিনি তাদের ১০ দিন দিয়েছেন এবং এজন্য ইরান তার প্রতি ‘অনেক কৃতজ্ঞ’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025