রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে নেমে আসে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১২ ডলারে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে শুক্রবার কিছুটা কমলেও আগের দিনের বড় উল্লম্ফনের প্রভাব পুরোপুরি কাটেনি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে—এমন বাড়তে থাকা আশঙ্কার মধ্যেই বাজারে এই ওঠানামা লক্ষ্য করা গেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025