শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ১৯০০ ছাড়ালো একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা শুধু সংবিধান দিয়ে দেশ চলে না; বাস্তবতার নিরিখে ‘ডকট্রিন অব নেসেসিটি’ মেনে নিতে হয়: নজরুল ইসলাম শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান চট্টগ্রামে অবৈধভাবে মজুত রাখা ৬ টন ডিজেল জব্দ আইএফইএসের সঙ্গে মতবিনিময় -সংসদকে আরও কার্যকর করার আশাবাদ জামায়াতের কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

শুধু সংবিধান দিয়ে দেশ চলে না; বাস্তবতার নিরিখে ‘ডকট্রিন অব নেসেসিটি’ মেনে নিতে হয়: নজরুল ইসলাম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, শুধু সংবিধান দিয়ে দেশ চলে না; বাস্তবতার নিরিখে ‘ডকট্রিন অব নেসেসিটি’ মেনে নিতে হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে আন্দোলন, অভ্যুত্থান ও গণআন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রের গতিপথ নির্ধারিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে এ প্রেক্ষাপটে উল্লেখ করেন এবং বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্য অপরিহার্য।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন ইস্যুতে ঐকমত্য জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাকশালী শাসন উৎখাত করতে ১৫ আগস্ট বিপ্লব, ইসলামী গণপ্রজাতন্ত্র ঘোষনা দিয়ে খোন্দকার মুশতাকের তিরাশি দিনের শাসন, সিপাহী-জনতার ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ এবং ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবর’ স্লোগানের ভিত্তিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ জিয়ার ক্ষমতা লাভ, ১৯৭৭ সালে গণভোটের মাধ্যমে জিয়ার শাসনের প্রতি জনগণের ম্যান্ডেট- এসবই ছিলো ডকট্রিন অব নেসেসিটি। আজকের গণভোট অস্বীকার করলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাসনই অবৈধ হয়ে যায়। কাজেই বাস্তবতা মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতেই দেশ পরিচালনা করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা হাজারো বছরের আন্দোলন, সংগ্রামের ঐতিহ্যের উপর ভিত্তি করেই আজকের পর্যায়ে এসেছে। রাজা দাহিরের আমলে দস্যুবৃত্তির বিরুদ্ধে সুরক্ষা দিতে মুহাম্মদ বিন কাসিমের অভিযান, লক্ষণ সেনের বিরুদ্ধে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির অভিযান, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্রে পা দিয়ে পলাশীর বিপর্যয়ে স্বাধীনতা বিপন্ন হওয়া, বালাকোট, ফরায়েজি, তিতুমীরসহ ব্রিটিশ বিরোধী আন্দোলন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, ১৯৩৫ সালের ভারত শাসন আইন, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবসহ অনেক ধাপ পেরিয়ে এসেছিল ১৯৪৭ সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা। সেই সাতচল্লিশের পূর্ব পাকিস্তানের সীমানাই আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৫ সালের যুদ্ধ, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনসহ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে করতেই মহান যুক্তিযুদ্ধের মাধ্যমে একাত্তরে আমারা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্যের এ ধারাবাহিকতা ধারণ করেই নতুন বাংলাদেশ গঠনের শপথ নিতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ফয়সাল মুহাম্মদ ইউনুছ, মহানগরের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমানসহ অন্য নেতারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025