বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে মা ও বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে বিএনপির বেশ কয়েকজন নেতা ছিলেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে ঈদ উদযাপন করতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারে—এটাই তার প্রত্যাশা। নাগরিকদের সহযোগিতা থাকলে সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025