মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
গত সোমবার থেকে লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় মোট ৭৭ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আজও অন্তত আটজন মারা গেছেন। এর মধ্যে দক্ষিণের কফার তেবনিত গ্রামে একই পরিবারের চারজন সদস্য প্রাণ হারিয়েছেন।
হামলার কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতির উপর উদ্বেগ প্রকাশ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।