বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

হামলার ফলে কারখানাটিতে আগুন ধরে যায়। তবে দ্রুততার সঙ্গে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হামলার পর, রাস তানুরা নামের ওই শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, হামলার পর রাস তানুরা থেকে বড় ধোঁয়ার কুন্ডলি উঠছে। ভাইরাল হওয়া এসব ভিডিওতে দাবি করা হচ্ছে, রাস তানুরা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, রাস তানুরা শোধনাগারটি সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি আরামকোর তত্ত্বাবধানে পরিচালিত বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025