মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামায়াতের রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিজভী নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে

নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারকে লক্ষ্য রাখতে হবে, দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়।

শনিবার (৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রেীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই কথা বলেন।এসময় সারাদেশে নারী হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে।তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্তার ঘটনা ঘটছে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগিয়ে যাবে না।বিএনপির এই নেতা জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025