মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামায়াতের রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

পাশবিক নির্যাতনের শিকার মাগুরার শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির মাকে ফোন করে তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি।

শনিবার (৮ মার্চ) দুপুরে নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। এসময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।এর আগে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় এই শিশু। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হিটু মিয়া সম্পর্কে ওই শিশুর বোনের শ্বশুর। শিশুটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025