রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।

ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে জানিয়েছে ইউএসজিএস। এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সতর্কতা জারি করেনি। তারা স্পষ্ট করেছে যে, গভীর সমুদ্রতলে এই কম্পন হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই।

এছাড়াও, মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে এই ভূমিকম্পের পরপরই থাইল্যান্ডে স্থানীয় সময় ভোরের দিকে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার খবর জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

বোর্নিও দ্বীপটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে বিভক্ত।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিপেনডেন্ট

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025