শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে তন্নী (৮) ও অনামিকা (৯) নামে মামাতো-ফুপাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্বজনরা ডোবা থেকে দুই শিশু মরদেহ উদ্ধার করে। এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তন্নী একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও আনিকা হাফিজার রহমানের বোনের মেয়ে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো বোন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালু হাফিজুর রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। আজ সকালে ওই বালুর ওপর খেলা করছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, সকালে স্তূপ করে রাখা বালুর ওপর ওরা খেলা করছিল। এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে স্তূপ করে রাখা বালুর পাশের ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। এরপর দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025