সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
জাতির উদ্দেশে ভাষণ- আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান জনগণ চায় একটু নিরাপত্তা সুশাসন ও ইনসাফ: জামায়াত আমির শেষ মুহূর্তে নারীদের মিছিলের মাধ্যমে চমক দেখাচ্ছে জামায়াত জোট একটি পক্ষ চোরাই পথে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির ইতিহাসের সেরা নির্বাচনি ফল পেতে যাচ্ছে জামায়াত : রয়টার্স ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞায় জামায়াতের গভীর উদ্বেগ বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত

জনগণ চায় একটু নিরাপত্তা সুশাসন ও ইনসাফ: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ চায় একটু নিরাপত্তা সুশাসন ও ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার ও মূল্যবোধের আলোকে সাজাতে চাই। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনা গ্রহণ করে; কিন্তু এসব পরিকল্পনার সবগুলো যেমন বাস্তবায়ন করা সম্ভব হয়নি তেমনি অনেকগুলো একদমই প্রাথমিক পর্যায়ে আছে।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। এ সংস্কার প্রক্রিয়া জারি রাখাসহ সংস্কার নিশ্চিত করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হচ্ছে। এ গণভোট জনগণের সাধারণ ইচ্ছা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একযোগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার আলোকে আমাদের পরিকল্পনা, কর্মসূচি ও অঙ্গীকার আপনাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করেছি। বাংলাদেশে আমরাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি। আমাদের নির্বাচনি ইশতেহারে এর প্রতিফলন রয়েছে। এই প্রক্রিয়ায় দেশের এবং প্রবাসী বিশেষজ্ঞরা অবদান রেখেছেন। এছাড়া আমরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বসেছি এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ নিয়েছি।

সরকার গঠনের পরদিন সকাল থেকেই কাজ করবে জামায়াত উল্লেখ করে আমির বলেন, মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় আমরা সরকার গঠন করলে প্রথম দিনে ফজর নামাজ পড়েই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025