বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দলটির প্রচার সম্পাদক হাসান জুনাইদ জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার রাতে বিটিভিতে মাওলানা মামুনুল হকের ভাষণ রেকর্ড করা হবে। সম্প্রচারের সূচি বিটিভি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে পরদিন সোমবার সন্ধ্যায় ভাষণটি সম্প্রচার হতে পারে।

গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সই করা চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিটিভিতে ভাষণের স্লট চেয়ে আবেদন করা হয়। এতে বলা হয়, বিটিভির মাধ্যমে মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে ইচ্ছুক।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দেশের সর্বস্তরের মানুষের নিকট একযোগে বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য মাধ্যম। এ কারণে বিটিভির মাধ্যমে প্রদত্ত বক্তব্য দেশব্যাপী জনগণের কাছে একই সময়ে প্রচার করা সহজ ও ফলপ্রসূ হবে বলে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে।

মামুনুল হকের পক্ষে ছাড়াও বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রচারের জন্য ইসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারেক রহমান, ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলামের পক্ষে তাদের দল আবেদন করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025