বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার তিনি হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের বিরামপুরে তিনটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক রহমানের এই সফর শুরু হবে শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের জনসভার মধ্য দিয়ে, যেখানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাইবেন।

এরপর দুপুর দেড়টায় নীলফামারী-২ আসনের প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের সমর্থনে এবং সবশেষে দুপুর আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

দিনাজপুর সফরকালে তারেক রহমানের একটি আবেগঘন কর্মসূচি রয়েছে। তিনি দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে তাঁর নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন, বিরামপুরে অবতরণের পর তারেক রহমান সরাসরি শহর অভিমুখে যাত্রা করবেন এই জিয়ারত করতে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

বিশেষ করে দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এলাকায় চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। প্রথম দফায় গত ২৯ থেকে ৩১ জানুয়ারি রাজশাহী, রংপুর ও বগুড়াসহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় সফল সফরের পর এটি তাঁর দ্বিতীয় পর্যায়ের উত্তরাঞ্চলীয় প্রচারণা।

উল্লেখ্য যে, গত ২২ জানুয়ারি সিলেট থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচার অভিযান শুরু করার পর থেকে তারেক রহমান এ পর্যন্ত সারাদেশে ২৪টি জনসভায় অংশ নিয়েছেন। ঢাকা-১৭ আসনে নিজের প্রার্থিতার পাশাপাশি সারা দেশে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে তিনি বিরামহীনভাবে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025