বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

জামায়াত আমিরের পক্ষে সাদিক কায়েমের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুরে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। গণসংযোগকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে জামায়াতে ইসলামীর মিরপুর পূর্ব থানা শাখার উদ্যোগে জামায়াত আমিরের পক্ষে প্রচারণায় নামেন নেতাকর্মীরা। মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রচারণা চালানো হয়। এ সময় দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণসংযোগ করা হয়।

গণসংযোগে অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর পূর্ব থানার নায়েবে আমির আনিসুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি মহিব্বুল্লাহ আল হোসাইনী, জামায়াতের ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, ছাত্রশিবিরের মিরপুর পূর্ব থানার সভাপতি রেদোয়ান রুস্তমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগের সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রিকশা চালকসহ আপামর জনসাধারণের কাছে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালান ডাকসু ভিপি সাদিক কায়েম। গণসংযোগে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025