বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে ছুটে যান উভয় দলের নেতাকর্মীরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করছে।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025