রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন দেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। খবর: বিবিসি।

সোমবার (৫ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ডেলসি রদ্রিগেজ জানান, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে, সেই কষ্ট নিয়ে শপথ গ্রহণ করতে এসেছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

শপথ গ্রহণের পর দেলসি রদ্রিগেজ, মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি শপথ নিচ্ছি।’ এ সময় তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন। সংসদীয় ওই অধিবেশনে মাদুরোর ছেলেও উপস্থিত ছিলেন; তিনি তার বাবা-মায়ের ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে মাদুরো ও দেলসির সমর্থনে কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

মাদুরোকে আটকের ঘটনায় জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এই ঘটনাকে ‘অবৈধ সশস্ত্র হামলা’ বলে আখ্যা দিয়েছেন। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই অভিযানকে সমর্থন করে বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ভাণ্ডার একজন ‘পলাতক অপরাধীর’ হাতে ছেড়ে দেওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025