মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

শোকে মুহ্যমান বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দলের অভিভাবকের মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে মারা যান। নেত্রীর মৃত্যুর খবর শুনে সেখানে ছুটে যান নেতাকর্মীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

খালেদা জিয়ার মৃত্যুর পর এভারকেয়ার হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা আবারও আশা করছিলাম আগের মতোই তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন।

সকাল ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, আগামী সাতদিনব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং প্রত্যেকটা অফিসে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হবে। এছাড়া নয়াপল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে। পরবর্তীতে দাফন কাফনের সময়সূচি জানানো হবে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ দেশবাসী। তিনবারের এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025