মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন-কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আখতার হোসেনকে এ সমর্থন দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে আসন সমঝোতার ভিত্তিত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের সিদ্ধান্তে আমার এবং আমাদের সমর্থন থাকবে জোটসঙ্গী এনপিপির প্রার্থী আখতার হোসেনের প্রতি।

মাওলানা এটিএম আজম খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং রংপুর মহানগরের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

এবারে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ আখতার হোসেন।

উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025