রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

মানববন্ধনে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ জামায়াতের

রাজধানীর কারওয়ান বাজারে সিন্ডিকেটভিত্তিক চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৯ ডিসেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থি। চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধ দমনে যেখানে রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, সেখানে প্রতিবাদরত নিরীহ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান ।

একই সঙ্গে তিনি কারওয়ান বাজারসহ সারাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রথা বন্ধে প্রশাসনের কার্যকর, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025