রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ঢাকা-১৩ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত ছিলেন।

মামুনুল হক বলেন, আমি মনোনয়নপত্র জমা দিলাম। ভোট হবে, গণভোট হবে। আমরা নির্বাচনে অংশ নেবো। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে।

এদিকে, ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকা) প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। এবার এই আসনটি থেকে প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক। তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025