বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭।

শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে।

ওই দ্বীপ ভূখণ্ডের আবহাওয়া দপ্তর বলছে, শনিবার গভীর রাতে ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সূত্র : রয়টার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025